প্রতিদিনের জীবনে SomoySathi
কে কীভাবে ব্যবহার করবেন, তার কিছু উদাহরণ। আপনার দরকার অন্যরকম হলেও সমস্যা নেই, SomoySathi-কে নিজের মতো করে বলুন।
শিক্ষার্থী
অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, টিউশন
ক্লাস, টিউশন, কোচিং আর ডেডলাইনের ভিড়ে কিছু একটা বাদ পড়েই যায়। SomoySathi-কে বলে রাখুন, সময়ের আগেই মনে করিয়ে দেবে।
যেমন
- অ্যাসাইনমেন্ট জমার আগের রাতে
- পরীক্ষার রুটিন অনুযায়ী পড়ার রিমাইন্ডার
- টিউশনে যাওয়ার সময়
- ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশনের শেষ তারিখ
porshu 10tay CSE assignment submit, ager rate e mone koraio
বিকাল ৪:১০ঠিক আছে! পরশুর আগের রাত ৯টায় একবার, আর পরশু সকাল ৮টায় আরেকবার মনে করিয়ে দেব। 📚
বিকাল ৪:১০ফ্রিল্যান্সার
ক্লায়েন্ট কল, ডেডলাইন, ইনভয়েস
বিদেশি ক্লায়েন্ট, আলাদা টাইমজোন, একসাথে কয়েকটা প্রজেক্ট। কল আর ডেডলাইন মিস হলে রিভিউ খারাপ হয়। SomoySathi সেটা হতে দেবে না।
যেমন
- ক্লায়েন্ট কলের ১৫ মিনিট আগে
- প্রজেক্ট ডেলিভারির ডেডলাইন
- ইনভয়েস পাঠানো আর পেমেন্ট ফলো-আপ
- প্রতি সপ্তাহের রিপোর্ট
Friday raat 9ta US client er sathe call
দুপুর ১:২৫সেট করলাম: শুক্রবার রাত ৯:০০, US ক্লায়েন্টের সাথে কল। ১৫ মিনিট আগে মনে করিয়ে দেব। 💻
দুপুর ১:২৫দোকানদার
বাকির হিসাব, সাপ্লায়ার, লাইসেন্স
কে কত বাকি নিল, কোন সাপ্লায়ারকে কবে টাকা দিতে হবে, ট্রেড লাইসেন্স কবে নবায়ন। খাতায় লেখা থাকে, কিন্তু সময়মতো চোখে পড়ে না।
যেমন
- বাকি টাকা তোলার তারিখ
- সাপ্লায়ারের পেমেন্ট
- ট্রেড লাইসেন্স নবায়ন
- মাল অর্ডারের দিন
Rahim bhai er 5000 taka baki, ei masher 1 tarikh e mone koraio
সন্ধ্যা ৭:০৫লিখে রাখলাম 📝 ১ তারিখ সকাল ১০টায় মনে করিয়ে দেব: রহিম ভাইয়ের কাছে ৫,০০০ টাকা বাকি।
সন্ধ্যা ৭:০৫অভিভাবক
স্কুলের বেতন, টিকা, বাবা-মার ওষুধ
বাচ্চার স্কুল, টিকার তারিখ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আবার বাবা-মার ওষুধ। দুই প্রজন্মের দেখাশোনা একসাথে। SomoySathi ভাগ নিক কিছুটা।
যেমন
- প্রতি মাসের স্কুলের বেতন
- বাচ্চার টিকার তারিখ
- আব্বু-আম্মুর ওষুধ, তাঁদের নিজের WhatsApp-এ (শীঘ্রই আসছে)
- ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
🎙️ শুনলাম: “প্রতি মাসের ১০ তারিখ স্কুলের বেতন।” প্রতি মাসের ৯ তারিখ সন্ধ্যায় মনে করিয়ে দেব।
রাত ১০:১২প্রথম রিমাইন্ডারটা আজই সেট করুন
WhatsApp খুলুন, “হাই” লিখুন। বাকিটা SomoySathi দেখবে।
WhatsApp-এ শুরু করুন (WhatsApp খুলবে)সময়মতো, সব সময় পাশে।