মূল অংশে যান
SomoySathi

সাধারণ প্রশ্ন

SomoySathi নিয়ে যা সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়।

কোনো অ্যাপ নামাতে হবে?

না। SomoySathi পুরোটাই WhatsApp-এর ভেতরে কাজ করে। আমাদের নম্বরে একটা মেসেজ পাঠালেই শুরু।

কোন কোন ভাষায় লেখা যায়?

বাংলা, Banglish (ইংরেজি অক্ষরে বাংলা) আর English। মিশিয়ে লিখলেও চলবে, বানান ভুল হলেও SomoySathi বুঝে নেয়।

ভয়েস নোট পাঠানো যাবে?

অবশ্যই। বাংলায় ভয়েস নোট পাঠান। SomoySathi শুনে রিমাইন্ডার সেট করবে, আর কী বুঝেছে সেটা লিখে আপনাকে কনফার্ম করবে।

পেমেন্ট কীভাবে করব?

লঞ্চের সময় SomoySathi একদম ফ্রি, তাই এখন কিছু পে করতে হবে না। পেইড প্ল্যান চালু হলে bKash বা Nagad দিয়ে পে করবেন, কোনো কার্ড লাগবে না।

পরিবারের কাউকে রিমাইন্ডার দেওয়া যাবে?

এই ফিচারটা শীঘ্রই আসছে। তখন আব্বু-আম্মু বা পরিবারের অন্য কারও নিজের WhatsApp-এ রিমাইন্ডার পাঠাতে পারবেন, আর তাঁরা Done না চাপলে SomoySathi আপনাকে জানাবে। এখন নিজের জন্য রিমাইন্ডার সেট করে তাঁদের খেয়াল রাখতে পারেন।

আমার তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। আপনার তথ্য আসা-যাওয়ার পথে (HTTPS/TLS) আর সংরক্ষণের সময়, দুই জায়গাতেই এনক্রিপ্ট করা থাকে। কখনো বিক্রি করা হয় না, আর শুধু আপনাকে মনে করিয়ে দেওয়ার কাজেই ব্যবহার হয়।

রিমাইন্ডার এলে তখনই কাজটা করতে না পারলে?

রিমাইন্ডারের নিচে “১ ঘণ্টা পরে” বা “কালকে” চাপুন। SomoySathi তখন আবার মনে করিয়ে দেবে।

রিমাইন্ডার বদলানো বা বাতিল করা যায়?

হ্যাঁ, সাধারণ ভাষায় বলে দিন। যেমন “ওষুধেরটা ১১টায় করে দাও” বা “গ্যাস বিলের রিমাইন্ডারটা বাদ দাও”।

কী ধরনের ডকুমেন্ট রাখা যায়?

ডকুমেন্ট ভল্ট শীঘ্রই আসছে। তখন NID, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, প্রেসক্রিপশনের ছবি বা ফাইল রেখে দিতে পারবেন, আর নাম ধরে চাইলেই SomoySathi ফেরত পাঠাবে।

ইন্টারনেট ছাড়া কাজ করবে?

রিমাইন্ডার WhatsApp মেসেজ হিসেবে আসে, তাই ফোনে ইন্টারনেট থাকতে হবে। নেট ফিরলেই মেসেজটা পেয়ে যাবেন।

খরচ কত?

লঞ্চের সময় একদম ফ্রি। পেইড প্ল্যান চালু হওয়ার আগে আমরা WhatsApp-এ আগেই জানিয়ে দেব।

উত্তর পেলেন না?

WhatsApp-এ SomoySathi-কে জিজ্ঞেস করুন, অথবা আমাদের ইমেইল করুন:

hello@somoysathi.com