মূল অংশে যান
SomoySathi

কীভাবে কাজ করে

SomoySathi একজন সহকারী, যার সাথে আপনি WhatsApp-এ কথা বলেন। কোনো মেনু নেই, কোনো ফর্ম নেই। যেভাবে মানুষের সাথে কথা বলেন, সেভাবেই।

শুরু করা একদম সোজা, মাত্র তিন ধাপ

নতুন কিছু শিখতে হবে না। বন্ধুকে যেভাবে মেসেজ দেন, SomoySathi-কেও সেভাবেই দিন।

  1. ১

    নম্বরটা সেভ করুন

    SomoySathi-র WhatsApp নম্বর ফোনে সেভ করুন, অথবা এই পেজের “WhatsApp-এ শুরু করুন” বাটনে চাপ দিন। সরাসরি চ্যাট খুলে যাবে।

  2. ২

    লিখুন বা ভয়েস নোট পাঠান

    “কাল রাত ৮টায় গ্যাস বিল” এভাবেই লিখুন, বা বলে দিন। SomoySathi বুঝে নিয়ে কী সেট করল, সেটা আপনাকে জানিয়ে দেবে।

  3. ৩

    সময়মতো রিমাইন্ডার পান

    ঠিক সময়ে WhatsApp-এ মেসেজ আসবে। কাজ শেষ হলে Done চাপুন, না হলে পরে আবার মনে করাতে বলুন।

যা যা বলতে পারেন

এগুলো শুধু উদাহরণ। নিজের মতো করে লিখুন, SomoySathi বুঝে নেবে।

  • রিমাইন্ডার সেট করা

    • কাল সকাল ৮টায় ব্যাংকে যেতে হবে
    • protidin raat 10tay oshudh
    • প্রতি শুক্রবার জুমার আগে মনে করিয়ো
    • Remind me to call Nana on Sunday
  • বদলানো বা বাতিল করা

    • ওষুধেরটা ১১টায় করে দাও
    • gas bill er ta 2 din pore
    • কালকের মিটিংয়ের রিমাইন্ডার বাদ দাও
  • ডকুমেন্ট আর নোটশীঘ্রই আসছে

    • [ছবি পাঠিয়ে] এটা আমার ড্রাইভিং লাইসেন্স
    • আমার ট্যাক্স টোকেনটা দাও
    • নোট রাখো: ওয়াইফাই পাসওয়ার্ড ফ্রিজের গায়ে লেখা
  • পরিবারের জন্যশীঘ্রই আসছে

    • আম্মুকে প্রতিদিন সকাল ৯টায় ওষুধের কথা মনে করিয়ো
    • abbu ke sondha 7tay presher mapar kotha bolo
  • দেখে নেওয়া

    • আজকে কী কী আছে?
    • এই সপ্তাহের রিমাইন্ডারগুলো দেখাও

রিমাইন্ডার এলে

প্রতিটা রিমাইন্ডারের নিচে তিনটা বাটন থাকে। এক চাপেই কাজ শেষ।

  • Done ✓

    কাজ হয়ে গেছে। SomoySathi এটা বন্ধ করে দেবে।

  • ১ ঘণ্টা পরে

    এখন সম্ভব না? এক ঘণ্টা পর আবার মনে করাবে।

  • কালকে

    আজ না, কালকে একই সময়ে আবার।

শীঘ্রই আসছে

দরকারি কাগজ, এক মেসেজ দূরে

কাগজের ছবি SomoySathi-কে পাঠিয়ে বলে দিন এটা কী। পরে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে নাম ধরে চাইলেই ফেরত পাবেন। মেয়াদ থাকলে শেষ হওয়ার আগে জানিয়ে দেবে।

SomoySathiঅনলাইন
license.jpg

এটা আমার ড্রাইভিং লাইসেন্স, মেয়াদ ২০২৭ এর মার্চে শেষ

দুপুর ২:০২

সেভ করলাম 🔒 ড্রাইভিং লাইসেন্স। মেয়াদ শেষের এক মাস আগে মনে করিয়ে দেব।

দুপুর ২:০২

amar license ta dao

সকাল ১০:৪৮
license.jpg

এই যে আপনার ড্রাইভিং লাইসেন্স।

সকাল ১০:৪৮
শীঘ্রই আসছে

দূর থেকেও পাশে থাকা

আম্মুর ফোনে কোনো অ্যাপ সেটআপ করতে হবে না। SomoySathi তাঁর WhatsApp-এ রিমাইন্ডার পাঠাবে। তিনি Done চাপলে আপনি নিশ্চিন্ত, না চাপলে SomoySathi আপনাকে জানাবে।

SomoySathiঅনলাইন

আম্মু, সকাল ৯টা বাজে। ডায়াবেটিসের ওষুধ খাওয়ার সময় হয়েছে। 💊

সকাল ৯:০০
Done ✓১ ঘণ্টা পরেকালকে
আপনার চ্যাটে · সকাল ১০:০০

আম্মু এখনো সকালের ওষুধ Done করেননি। একবার ফোন করে দেখবেন? 📞

সকাল ১০:০০

প্রথম রিমাইন্ডারটা আজই সেট করুন

WhatsApp খুলুন, “হাই” লিখুন। বাকিটা SomoySathi দেখবে।

WhatsApp-এ শুরু করুন (WhatsApp খুলবে)

সময়মতো, সব সময় পাশে।